
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উন্মুক্ত বাজেট সভাটি অনুষ্ঠিত হয়।
৩নং আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মু: সাদেক কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী প্রমুখ ।
সভায় ওই ইউনিয়নের শ্রেষ্ঠ করদাতা ও প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণকে পুরস্কার প্রদান করা হয়।
উন্মুক্ত এ বাজেট সভায় ঠাকুরগাঁও ৩নং আকচা ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের ১ কোটি ১৬ লক্ষ টাকা আয় এবং ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যায় ধরা হয়েছে।
⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।