
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার ২নং বেলগাছা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেলগাছা ইউনিয়নের বেলগাছা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাছের বাবুল।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া হাাবিবুর রহমান চৌধুরী শাহিন,যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আজরোজা আজাদ তানিয়া,তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, চেয়ারম্যান আঃ মালেক,যুবলীগ সা.সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমুখ।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,সালাউদ্দিন শাহ,উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু,আবিদা সুলতানা যুথিঁ। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রানা সঞ্চালনায় দোয়া ইফতার মাহফিলে উপজেলা আওয়ামীলীগ.যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগীসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।