মেলান্দহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সভা

S M Ashraful Azom
0
মেলান্দহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সভা
জামালপুর সংবাদদাতা :ফরিদপুরের নির্যাতিত-নিগৃহিত সাংবাদিক প্রবীর শিকদারের পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করায় জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। ১৯ মে দুপুর ১২টায় ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন-ভোরের কাগজের প্রবীন সাংবাদিক ও শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি রেজাউল করিম লেবু মাস্টার।

বক্তব্য রাখেন-দ্বীপ্ত টিভির জেলা সংবাদদাতা তানভীর আহমেদ হীরা, রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ জামাল (ইত্তেফাক/নিউ নেশন), যুগ্ম সম্পাদক মাসুদ রানা (জামালপুর দিনকাল), অর্থবিষয়ক সম্পাদক-সাংস্কৃতিক কর্মী জিল্লুর রহমান রতন (সত্যের সন্ধানে প্রতিদিন), এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুরুল কবির এপিপি, হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ পরিষদের যুগ্ম সম্পাদক সুশান্ত চন্দ্র নাহা, জালালপুর থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আব্দুল্লাহ, ছামিউল ইসলাম (সংবাদ), শাহীন আলম (যায়যায়দিন/চ্যানেল এস), ফজলুল করিম (এশিয়া বানী) ও বিশিষ্ট হোমিও চিকিৎসক জাকিরুল ইসলাম গরম প্রমুখ।

বক্তারা বলেন-১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সাংবাদিক প্রবীর শিকদারের মাতা,দাদা-চাচা-মামাসহ অন্যান্যদের নৃশংসভাবে হত্যা করে পাকবাহিনীরা। সত্য সংবাদ প্রকাশের দায়ে ২০০১ সালের ২০ এপ্রিল প্রবীর শিকদারকে বোমা-গুলি এবং চাপাতি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আহত প্রবীর শিকদারকে চিকিৎসা করান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  বর্তমান প্রেক্ষাপটে অন্যায়-অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার দায়ে প্রবীর শিকদারের পরিবারকে গ্রাম থেকে বিতাড়িত করেছে দুস্কৃতিকারিরা। গত ৮ মে থেকে শুরু হয়েছে প্রবীর শিকদারের পরিবারের লোকদের উপর হয়রানি ও নির্যাতন।

এহেন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা-ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক মহল। এ ছাড়াও ঘটনার প্রতিকার চেয়ে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ইউএনও’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান করেছে।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top