
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : আগামী ২৬ মে পঞ্চগড় থেকে ঢাকাগামী নতুন আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হবে। ট্রেনটি বগুড়ার আদমদীঘির সান্তাহার বৃহৎ জংশন স্টেশনে কোনো যাত্রা বিরতি রাখা হয়নি। ট্রেনটির যাত্রা বিরতির দাবিতে এলাকার সর্বস্তরের জনতা কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে রোববার বেলা সাড়ে ১১টায় স্টেশনে ঢাকাগামী দ্রæতযান আন্ত:নগর ট্রেন ১৫ মিনিট অবরোধ করে রাখেন।
অবরোধ কর্মসূচির মধ্যে চলাকালে বক্তব্য রাখেন ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেক সংসদ আলহাজ কছিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সহকারী অধ্যপক মাসুদ রানা, সাবেক কাউন্সিলর জিআরএম শাহাজাহান, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুল হক টিকন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমন, আসলাম সিকদার প্রমূখ।
পরে যথারীতি সকল ট্রেন চলাচল করে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।