জামালপুরে ধান মাড়াই মেশিনে বৃদ্ধার মৃত্যু

S M Ashraful Azom
0
জামালপুরে  ধান মাড়াই মেশিনে বৃদ্ধার মৃত্যু

জামালপুর সংবাদদাতা : জামালপুরে শ্যালো ইঞ্জিন চালিত ধানমাড়াই মেশিনে চুল আটকে বৃদ্ধা সুফিয়া বেগম (৬০)’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে সদরের শাহবাজপুর ইউনিয়নের আমিননগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৬০) সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিননগর গ্রামের মো: আব্দুল হাজির স্ত্রী।

জানাগেছে, শনিবার দুপুরে শাহবাজপুরের আমিননগর গ্রামের মো: আব্দুল হাজির বাড়িতে ধান মাড়াইয়ের কাজ চলার সময় সুফিয়া বেগম ধান মাড়াই মেশিনের কাছ থেকে ধানের আটি সরাতে গেলে মেশিনের সাথে তার চুল আটকে যায়। এ সময় মেশিনের টানে সুফিয়া বেগমের মাথার খুলি উঠে যায়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল লতিফ জানান, খবরটি শুনেছি।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top