
সেবা ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ৫০ পিচ ইয়াবা সহ আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন ১৩ নং গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গীপুকুর গ্রামের আব্দুর রহিমের বসত বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মোঃ জাহাঙ্গীর আলম। সে ঠাকুরগাঁও সদর উপজেলার গুঞ্জরগড় এলাকার মৃত- আব্দুল হাই এর ছেলে।
ডিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানের নির্দেশনা মোতাবেক এসআই রবিউল এর নেতৃত্বে এএসআই নয়ন দেব নাথ সহ সঙ্গীয় ফোর্স সদর থানাধীন ১৩ নং গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গীপুকুর গ্রামের আব্দুর রহিমের বসত বাড়ীর সামনে থেকে শুক্রবার দিবাগত রাতে মোঃ জাহাঙ্গীর আলম গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশীকালে ৫০ পিচ ইয়াবা পাওযা যায়।
সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম জানান, ধৃত আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। ঠাকুরগাঁও জেলাকে মাদক মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।