দারিয়াপুরের মানস নদীতে মাছের ঘের করেছে প্রভাবশালীরা

S M Ashraful Azom
দারিয়াপুরের মানস নদীতে মাছের ঘের করেছে প্রভাবশালীরা
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় মানস নদী দখল করে বাঁশের বেড়া দিয়ে মাছের ঘের তৈরি করেছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে এসব মুক্ত জলাশয়ে মাছ শিকার করতে পারছে না সাধারণ জেলেরা। এতে মৎস্যজীবীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বিঘ্ন ঘটছে জীববৈচিত্র ও নৌ-যান চলাচলে। এই দৃশ্য দারিয়াপুরের মানস নদীর মুক্ত জলাশয়ের। নদী দখল করে তৈরি করা হয়েছে বেশকিছু মাছের ঘের।

নদী আইন অনুযায়ী মানস নদী প্রান্তিক জেলেদের জন্য উন্মুক্ত থাকার কথা। কিন্তু মানস নদীর ১০ কিলোমিটারের মধ্যে অবৈধভাবে অর্ধ শতাধিক মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালীরা। ফলে, জাল নিয়ে নদীতে নামতে পারে না মৎস্যজীবীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জেলেরা বলেন, ‘প্রভাবশালীদের দখলের কারণে মানস নদীতে মাছ ধরতে পারি না। ফলে মাছ ধরার জন্য কামারজানির ব্রহ্মপুত্র নদে যেতে হচ্ছে। এটা আমরা চাই না’।

স্থানীয়রা আরো জানান, ‘মাঝ নদীতে ঘের স্থাপন করায় সরু হয়ে গেছে নৌ পথ। ফলে বর্ষা মৌসুমে নদীতে নৌ-যান চলতে পারেনা।

অবৈধ ঘের স্থাপনের বিষয়টি স্বীকার করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানালেন, নদী থেকে বাশের বাঁধ অপসারণের কাজ চলছে। পর্যায়ক্রমে সকল বাঁধ অপসারণ করা হবে। এদিকে ঘের উচ্ছেদ করে জলাশয় উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছে নদীপাড়ের সাধারণ মানুষ।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান