কাজিপুরে স্পারে ধস

S M Ashraful Azom
0
কাজিপুরে স্পারে ধস
কাজিপুর প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নের সিংড়াবাড়ি সলিডস্পারে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে করে আতঙ্কে  রাত কাটাচ্ছেন ভাটিতে অবস্থিত গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা,পাটাগ্রাম ও শুভগাছা ইউনিয়নের জনগণ।

 বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙনের ভয়াবহতা। এসময় প্রধান  শিক্ষক নুরুল ইসলাম জানান, ‘হঠাৎ করেই সিংড়াবাড়ি ও তার ভাটিতে কয়েকদিন যাবৎ ব্যাপকভাবে ভাঙন শুরু হয়েছে। গত তিনদিনে সিংড়াবাড়ি সলিডস্পারের ভাটিতে ও উজানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে স্পারের গোড়ার মাটি প্রায় একশ মিটার ধসে গেছে। স্পারের ভাটিতে এবং উজানে আরও বেশী পরিমান মাটি সরে  যাওয়ায় স্পারটি যেকোন সময় ধসে যেতে পারে।’

 ভাঙন এলাকার স্থানীয় লোকজন জানান,  গত বছর এভাবেই স্পারে ভাঙ্গন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রায় ১০ হাজার বালি বোঝাই জিও ব্যাগ ড্যাম্পিং করায় ভাঙ্গন সাময়িকভাবে বন্ধ হয়েছিল। স্থানীয় লোকজনের অভিযোগ, এবার স্পারে এতবড় ক্ষতি হলেও পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙ্গন রোধে কার্যকরি কোন ব্যবস্থা নেননি।

পূর্ব খুকশিয়া গ্রামের আবুল কালাম জানান. ‘ গত ৩০ বছরে একাধিকবার যমুনার ভাঙ্গনের স্বীকার  হয়ে অবশেষে  স্পারের ভাটিতে  মাথাগুজে পড়ে আছি। এ জায়গা ভেঙ্গে গেলে কোথায় গিয়ে দাঁড়াবো?’ পাটাগ্রাম, খুকশিয়ার ভুট্ট ,শাহিন ,চানমিয়া সহ অনেকেই এই দূঃচিন্তায় নির্ঘুম রাত যাপন করছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ‘ ভাঙ্গন ঠেকাতে টেন্ডার প্রক্রিয়া চলছে। তবে এমারজেন্সি হলে সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে ৩/৪  টি বাড়ি ভাঙ্গনের কবলে পড়লে  স্থানীয় লোকজনের সহযোগিতায় তা সরিয়ে ফেলা হয়েছে।’ এদিকে স্থানীয় লোকজন ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।


⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top