
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুল আওয়াল (২৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে বেলকুচি পৌর এলাকার চালা আদালতপাড়া থেকে গাঁজা বিক্রয় করার সময় আব্দুল আওয়াল (২৫) কে তার বাড়ী থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। সে ঐ এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর ও এএসআই আবুল কালামসহ সংগীয় ফোর্স নিয়ে পৌর এলাকার চালা আদালতপাড়া থেকে গাজা বিক্রির সময় ১০০ গ্রাম গাঁজাসহ আওয়ালকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করে আসছে। তার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।