এবার মধুপুরে ধর্ষণের শিকার ৯০ বছরের বৃদ্ধা

S M Ashraful Azom
0
এবার মধুপুরে ধর্ষণের শিকার ৯০ বছরের বৃদ্ধা

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে এবার ধর্ষণের শিকার হলো ৯০ বছরের এক বৃদ্ধা। তার বাড়ী উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের চাঁদপুর গ্রামে। ৯০ বছরের এ বৃদ্ধা বয়সের ভাড়ে অন্ধ হয়ে গেছে। চলাফেরাও ঠিকভাবে করতে পারে না। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বখাটে সোহেল মিয়া (১৪) ওই বৃদ্ধার ঘরে ঢুকে মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বখাটে সোহেল একই গ্রামের তোতা খা‘র ছেলে। এ ঘটনায় ধর্ষিতা ওই বৃদ্ধার ছোট মেয়ে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।

এলাকাবাসী জানায়, বয়সের ভারে ন্যুজ্ অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না। এ লোম হর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বৃদ্ধা খুব কাঁদছিলেন। ঠিক মতো কথাও বলতে পারছিলেন না।  বখাটে সোহেলকে বারবার বলছিলেন আমাকে ছেড়ে দাও। আমি আল্লাহ্ নবীর রোজা রাখছি। এই বয়সে যৌন নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় মরার মতোই হয়ে গিয়েছিলেন তিনি। এখনো মুমূর্ষ অবস্থায় রয়েছেন। ইজ্জত সম্মানের ভয়ে ভুক্তভোগি পরিবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালেও নেয়নি। এ নিয়ে গতকাল মঙ্গলবার ( ২১ মে) ফেইসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন এলকাবাসী।

মধুপুর থানার ওসি তারিক কামালের নেতৃত্বে গতাকল বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। ঘটনাস্থলে যাওয়া পুলিশের এসআই জোবায়দুল জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলকে সরিয়ে ফেলে সোহেলের পরিবার। তবে তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।     
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার কওে জানান, এ ঘটনায় ধর্ষিতা ওই বৃদ্ধার ছোট মেয়ে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।


⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top