
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: স্থানীয় সরকার বিভাগ, লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প বিষয়ে ইউনিয়ন পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২মে (বুধবার) সকাল ১০টার দিকে শৌলমারী ইউনিয়ন পরিষদ হলরুমে হাবিবুর রহমান হাবিল চেয়ারম্যানের সভাপতিত্বে হেলভটাস বাংলাদেশ এর আয়োজনে ও আর্থিক, কারিগরি সহযোগিতায় ইউরোপেন ইউনিয়ন (ইউএনডিপি, ইউএনসিডিএফ, সুইডেন এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, শৌলমারী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল করিম মাষ্টার,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল আমিন, শৌলমারী এমআর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, শৌলমারী ইউপি সদস্য সাফি আহমেদ, সামছুল হুদা, লজিক এর উপজেলা প্রকল্প অফিসার ইকরামুল হক, ইউপি সচিব সিরাজুল ইসলামসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তারা বলেন, লজিক প্রকল্পটি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৪টি ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে কাজ করবে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ হবে। তাতে এ এলাকার সমস্যা অনেকটাই সমাধান হবে সুনিশ্চিত।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।