বিভাগের শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেলেন নাজমুন হক

S M Ashraful Azom
বিভাগের শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেলেন নাজমুন হক
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি : সর্বোচ্চ মাদক উদ্ধারের উপর মনোনিত হয়ে রাজশাহী রেঞ্জের বিভাগীয় শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জের ডিবি'র উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।

রবিবার বিকেলে রাজশাহী রেঞ্জের সম্মেলন কক্ষে আনুষ্ঠিত এপ্রিল-২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ডিবি এসআই নাজমূল হককে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জার ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)।

এসময় রাজশাহী রেঞ্জের এ্যাডিশনাল ডিআইজি নিশারুল আরিফ, রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের ডিবি এসআই নাজমুল হক জানান, গত এপ্রিল মাসে সর্বচ্চ মাদক উদ্ধার ও গ্রেফতারের করার জন্য ডিপার্মেন্টের পক্ষথেকে এই সম্মাননা দেয়া হয়েছে। ইতি পূর্বেও একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ননির্বাচিত হয়েছি। এই সম্মাননা পুলিশ প্রশাসনকে আরো উৎসাহিত করবে।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান