রৌমারীতে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়!

S M Ashraful Azom
0
রৌমারীতে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়!
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: চলতি বছরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণে প্রতিশিক্ষার্থী কাছ থেকে তিন হাজার থেকে তিন হাজার আটশত টাকা পযর্ন্ত আদায় ও উপবৃত্তির নামে প্রতি পাঁচশত টাকা করে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরশৌলমারী ডিগ্রি কলেজে।

১৯ মে (রবিবার) বেলা ১১টার দিকে চরমৌলমারী ডিগ্রি কলেজে সরেজমিনে গিয়ে জানা যায়, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণে শিক্ষাবোর্ডের নির্ধারিত বোর্ড ফি ১৩’শ ও কেন্দ্র ফি ৪’শ পঞ্চাশ টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার থেকে তিন হাজার আটশত টাকা নেওয়া হচ্ছে। প্রায় ২’শ জন শিক্ষার্থী কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও ৫৩জন শিক্ষার্থীর উপবৃত্তি’র নামে জনপ্রতি পাঁচ শত টাকা আদায়ের অভিযোগ উঠেছে চরশৌলমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বিরুদ্ধে।

ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাবিনা, গোলাপী, নুপুর ও সপ্না বলেন, ফরম পূরণে জন্য  আমাদের কাছ থেকে তিন হাজার করে টাকা নিয়েছে কলেজের অফিস সহকারী খোরশেদ আলম। অধ্যক্ষ আমাদের বলেছে ফরম পূরণে অনেক কাজ করতে হয় খরচ অনেক, তিন হাজার টাকার কম দিলে ফরম পূরণ হবে না।

শিক্ষার্থী জুলেখা, ছাবিনা, মর্জিনা বলেন, উপবৃত্তি’র নামের জন্য আমাদের কাছে থেকে পাঁচশত করে টাকা জমা নিছে। অধ্যক্ষ বলেন, টাকা না দিলে নাম হবে না, উপবৃত্তির নাম অনলাইনে পূরণ করতে পাঁচ টাকা করে খরচ হয়। আমরা পকেটের টাকা দিয়ে নাম করে দিব নাকি?

শিক্ষার্থী অভিভাবক আব্দুল গফুর, আখের আলী ও আজিজুল হক বলেন, আমরা চরাঞ্চলে দরিদ্র কৃষক মানুষ ফরম পূরণ করতে তিন হাজার টাকা করে দেওয়া আমাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। এত টাকা পয়সা দিয়া পলাপান পড়ামু কিবা কয়রা।

ফরম পূরণে দায়িত্বে থাকা অফিস সহকারী মো. খোরশেদ আলম বলেন, আমি ছোট চাকুরী করি অধ্যক্ষ যা নির্দেশ করেন আমি তাই করি। আমি এখন পযর্ন্ত ৭৮জনের ফরম পূরণে জন্য পঁচিশশত থেকে তিন হাজার টাকা করে গ্রহন করেছি। উপবৃত্তির নামে অনলাইন খরচের জন্য তিনশত টাকা করে নিচ্ছি।

এ বিষয় চরশৌলমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বলেন, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণে সেশন ফিসহ পঁচিশশত টাকা করে নেওয়া হয়েছে। উপবৃত্তির নামে অনলাইন খরচ, কাগজপত্রদি বাবদ দুইশত টাকা করে নেওয়া হয়েছে। এ খরচ বাবদ নেওয়ার বিধান আছে।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরশৌলমারী ডিগ্রি কলেজের সভাপতি কে এম ফজলুল হক মন্ডল বলেন, আমার জানা মতে  ফরম পূরণে পচিশ শত টাকা করে নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে আমার জানা নেই।


⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top