পলাশবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী আটক
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনায় পৃথক দুটি অভিযানে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ১৮ মে শনিবার পলাশবাড়ী সদর ইউনিয়নের গৃধারীপুর গ্রামে অভিযান মৃত সুরেন মহন্তের ছেলে মাদক ব্যবসায়ী নিরু মহন্ত (৪২) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

দ্বিতীয় অভিযানে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম একই দিন ৫নং মহদীপুর ইউনিয়নের ফরকান্দাপুর গ্রামের অভিযান চালিয়ে এ গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী জাফরুল হাসান জাবেদ(৩৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গ্রেফতারের পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। এরপর গ্রেফতাকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top