মেলান্দহে নদী থেকে বালি উত্তোলনের ৪টি মেশিন জব্দ

S M Ashraful Azom
মেলান্দহে নদী থেকে বালি উত্তোলনের ৪টি মেশিন জব্দ
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৩টি মাহিন্দ্র গাড়ি এবং একটি ভেকু মেশিন জব্দ করেছে প্রশাসন।

২৬ মে বিকেল ৪টার দিকে মেলান্দহের ব্রহ্মপুত্র নদের টুপকারচর এলাকা থেকে জব্দকৃত গাড়িগুলো উপজেলায় নিয়ে আসেন। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ও মেলান্দহ থানাপুলিশের সহায়তায় এগুলো জব্দ করেন।

ু জানাগেছে, ব্রহ্মপুত্র নদ থেকে ক্রমাগত বালি উত্তোলনের ফলে ব্রহ্মপুত্র তীর রক্ষা বাঁধসহ নদীর তীরবর্তী এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এই চক্রটি প্রায় ৬ মাস যাবৎ ব্রহ্মপুত্র নদ থেকে বালি উত্তোলন করে আসছিল। নদী থেকে বালি উত্তোলন বন্ধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান-জব্দকৃত মেশিন ও গাড়ি জেলা প্রশাসক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান