ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

S M Ashraful Azom
ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঘাটাইল  প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল  প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার (২৬ মে) বিকালে উপজেলা পরিষদ হল রুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল  ইসলাম, টাঙ্গাইল জজ কোটের পিপি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এস. আকবর খান, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র মোঃ হাসান আলী, ঘাটাইল সরকারী জি বি জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি প্রমুখ।

এ ছাড়া দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য বস্তুনিষ্ঠ সাহসী সংবাদ পরিবেশনের জন্য ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকদের  প্রশংসা করেন বক্তারা দেশ ও রাষ্ট্র পরিচালনায় সরকারকে সহযোগীতার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ সুন্দর দারিদ্র মুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেনঘাটাইল প্রেসক্লাবে  সিনিয়র সহ সভাপতি খান ফজলুর রহমান,যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,অর্থ সম্পাদক মো.মাসুম মিয়া,দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমান,মনোয়র হোসেন সোহেল,সদস্য রেজাউল করিম রাজু,খাদেমুল মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানের দেশ ও জাতীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জোবায়ের মাহমুদ।


⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান