হাইকোর্টে নিষিদ্ধ পণ্য জব্দ ও ছয় দোকানির অর্থদন্ড

S M Ashraful Azom
হাইকোর্টে নিষিদ্ধ পণ্য জব্দ ও ছয় দোকানির অর্থদন্ড
সেবা ডেস্ক: ফেনী’র সোনাগাজীর কুঠিরহাট বাজারে গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাইকোর্টে নিষিদ্ধ পণ্য জব্দ ও ছয় দোকানির কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন বিচারিক হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ কুঠিরহাট বাজার পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি হাইকোর্টে নিষিদ্ধ পণ্য বাজারে দেদারছে বিক্রি হচ্ছে দেখে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যেসব পণ্য বিক্রির জন্য হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছেন সেসব পণ্য বিক্রি, পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে কুঠিরহাটের করিম স্টোরকে পাঁচ হাজার টাকা, হাজী স্টোরকে তিন হাজার টাকা, আবদুর রহমানকে দুই হাজার টাকা, হাজী আবুল বশরকে আট হাজার টাকা, কাশেম স্টোরকে ছয় হাজার টাকা ও আলাউদ্দিন শেখকে নয় হাজার টাকা জরিমানা করেন।

এ সময় জেলা ভারপ্রাপ্ত সেনেটারি ইন্সেপেক্টর নুরুল করিম, কুঠিরহাট বনিক সমিতির সভাপতি নুর নবী ও সোনাগাজী থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ জানান, নিষিদ্ধ পণ্য ও ছয় দোকানির কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন হাট-বাজারে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান