শেখ হাসিনার সরকার এত অমানবিক নয়: ওবায়দুল কাদের

S M Ashraful Azom
বর্তমান সরকার এত অমানবিক নয় ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: আওয়ামী লীগ সরকার অমানবিক নয় উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া আইনগত কারণেই কারাগারে আছেন।

আজ শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হবে, এমন অমানবিক নিষ্ঠুর কাজ এ সরকার করবে না।

এ সময় ভারতে পুনরায় বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, আমরা আশা করব তিস্তার অমীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন করতে যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন হবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান