ফোনে কথা বলতে সিম বা ইন্টারনেট লাগবে না

S M Ashraful Azom
ফোনে কথা বলতে সিম বা ইন্টারনেট লাগবে না
সেবা ডেস্ক: মোবাইল ফোন বা স্মার্ট ফোনে কথার বলার প্রথম শর্তই হচ্ছে সিম কিংবা ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কিন্তু যুগ পাল্টাচ্ছে! ওয়াইফাই ও সিম ছাড়াও ফোনে কথা বলা যাবে, এমনটি দাবি করছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো।
সম্প্রতি চীনের সাংহাইতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মেস টক সার্ভিস নিয়ে কথা বলে অপো। সেখানে অপো জানিয়েছে, মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই এবং ব্লুটুথ সংযোগ ছাড়াই নির্দিষ্ট দূরত্বের মধ্যে দুজন ব্যক্তির কাছে অপো ডিভাইস থাকলে ফোন এবং মেসেজ করা যাবে।

প্রতিষ্ঠানটি বলছে, এই যোগাযোগ ব্যবস্থা তিন কিলোমিটার দূরত্বের মধ্যে গড়ে তোলা সম্ভব হবে। এই সার্ভিসটি চালু হলে ফোনের ব্যাটারিতে বাড়তি কোনো চাপ পড়বে না। যা একটানা তিন দিন পর্যন্ত চলবে এবং স্বল্প চার্জেও জরুরি মূহুর্তে ব্যবহার করা যাবে।

মূলত অপো ডিভাইসে যোগাযোগের জন্য নেটওয়ার্ক সিস্টেমে ‘অ্যাডহক’ লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে অন্য অপো ডিভাইসটির সঙ্গে যুক্ত করবে। এরজন্য কোনো মোবাইল নেটওয়ার্ক স্টেশনের প্রয়োজন হবে না।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান