বকশীগঞ্জে আমানুজ্জামান মডার্ন কলেজে নবীনবরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে আমানুজ্জামান মডার্ন কলেজে নবীনবরণ
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই সোমবার সকাল ১০ টায় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকির সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম , বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী গাজী মো.আমানুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, কলেজের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান প্রমুখ।

প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিরা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

কলেজ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এই কলেজে একাদশ শ্রেণিতে মানবিক শাখা, বিজ্ঞান শাখা ও ব্যবসায় শিক্ষা শাখায় ৩২৬ জন শিক্ষার্থী ভতি হয়েছে।

উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস শেষে অতিথিদের উপস্থিতিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা।

অপরদিকে উক্ত কলেজ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও আলীরপাড়া গ্রামের বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ গাজী মো. আমানুজ্জামানের সার্বিক সহযোগিতায় “শিক্ষায় বন ও প্রতিবেশ , আধুনিক বাংলাদেশ” শ্লোগান নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কলেজের শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান