বেলকুচিতে ২ গ্রাম হিরোইনসহ ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
বেলকুচিতে ২ গ্রাম হিরোইনসহ ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ২ গ্রাম হিরোইনসহ ইয়াছিন মন্ডল (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ব্রিজের উপর থেকে ২ গ্রাম হিরোইনসহ ইয়াছিনকে আটক করে।  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইয়াছিন মন্ডল রাজাপুর উত্তরপাড়া গ্রামের মৃত তারা মন্ডলের ছেলে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পরিদর্শক আব্দুস সবুর দ সংগীয় ফোর্স নিয়ে রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া এলাকা মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ২ গ্রাম হিরোইন উদ্ধার করে। এসময় ইয়াছিন মন্ডল  নামের এক জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান