মাত্র ৩০ টাকার জন্য স্ত্রীকে তালাক

S M Ashraful Azom
মাত্র ৩০ টাকার জন্য স্ত্রীকে তালাক
সেবা ডেস্ক: শাক-সবজি কেনার জন্য স্বামীর থেকে ৩০ টাকা চেয়েছিলেন তার স্ত্রী। এ অপরাধে মাঝ সড়কে দাঁড়িয়ে চিত্‍‌কার করে স্ত্রীকে তিন তালাক দিয়ে দিলেন স্বামী। তিনি স্ত্রীকে মারধরও করেন বলে অভিযোগ। আহত অবস্থায় ৩০ বছরের ওই স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিত্‍‌সার পর  ছেড়ে দেওয়া হয়।
শনিবার ভারতের ‍উত্তর প্রদেশের নয়ডার রাওজি বাজারে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম জায়নাব। জয়নাবের বিয়ের বয়স ৯ বছর। এ দম্পতির চারটি ছেলেমেয়ে রয়েছে। তবে স্বামী সাবিরের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার। প্রায়ই তাকে মারধর করতেন সাবির।

জয়নবের বাবার অভিযোগ, কেবল স্বামী নয়, শাশুড়ি এবং ননদরাও তার মেয়ের ওপর হামলা করেছে। মেয়েকে মারধরের পাশাপাশি তার কানের দুলও খুলে নেয়ার চেষ্টা করা হয়। বাবার দেয়া উপহার না-খোলায় আরো হেনস্তার মুখে পড়তে হয় জয়নবকে।

পুলিশ সাবিরকে গ্রেফতার করলেও পরে ছেড়ে দিয়েছে। তালাকের ঘটনায় সাবির ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে, সাবির ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পাওয়ায় প্রশ্ন তুলেছে জয়নবের পরিবার। তাদের দাবি, সাবিরকে জামিন দেয়ার বদলে জেলহাজতে পাঠানো উচিত ছিল।

কয়েকবছর আগে জয়নব অসুস্থ হওয়ায় তাকে বাপের বাড়িতে রেখে আসে সাবির। ৫-৬ দিন পর জয়নব ফিরে গেলে তখনও তাকে বাড়িতে ফেরাতে অস্বীকার করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান