অবশেষে গ্রেপ্তার হলো ডিআইজি মিজান

S M Ashraful Azom
0
অবশেষে গ্রেপ্তার হলো ডিআইজি মিজান
সেবা ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন,  আজ রাতে ডিআইজি মিজান শাহবাগ থানায় থাকবেন। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে শাহবাগ থানা পুলিশ তাকে হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার করে।

এর আগে আজই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডিআইজি মিজানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, আদালতের নির্দেশে ডিআইজি মিজানকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।  আজ রাতে তিনি শাহবাগ থানায় থাকবেন। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

ডিআইজি মিজানুর রহমান জামিন আবেদন একটি কোর্টে দাখিল না করে ভিন্ন দুইটি বেঞ্চে করেন। তার এ ধরনের প্রতারণা রাষ্ট্রপক্ষ কিংবা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চোখ এড়ায়নি।

এর আগে নারী নির্যাতনের অভিযোগে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করে দুদক। তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ওঠে।

পরে গত ১৯ জুন এক আদেশে মিজানুর রহমানের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দেন আদালত। গত ২৪ জুন তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top