ড্রাইভিং লাইসেন্স না থাকলে কেনা যাবে না মোটরসাইকেল

S M Ashraful Azom
ড্রাইভিং লাইসেন্স না থাকলে কেনা যাবে না মোটরসাইকেল
সেবা ডেস্ক: ব্যবহারকারীর ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেল বিক্রয় করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশনও দেয়া হবে না।

সোমবার বিআরটিএ কর্তৃপক্ষ ‘মোটরসাইকেল বিক্রয়ের সময় চালকের ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করা সংক্রান্ত’ প্রজ্ঞাপন জারি করেছে।

বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতে মোটরসাইকেল বিক্রয়ের সময় ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আছে কি না তা বিক্রেতাকে নিশ্চিত করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ক্রেতার নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেয়া হবে না।

মোটরসাইকেল ক্রেতা প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যিনি ব্যবহারকারী তার নামে বরাদ্দপত্র ও শিক্ষানবিশ লাইসেন্স থাকা সাপেক্ষে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশন করা যাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান