ইসলাম গ্রহণ করলেন ইতালীর বিখ্যাত মনোবিজ্ঞানী নেগ্রা

S M Ashraful Azom
ইসলাম গ্রহণ করলেন ইতালীর বিখ্যাত মনোবিজ্ঞানী নেগ্রা
সেবা ডেস্ক: ইসলাম গ্রহণ করলেন ইতালীর রোমের অধিবাসী বিখ্যাত মনোবিজ্ঞানী রোক্সানা ইলিনা নেগ্রা। নারী মনোবিজ্ঞানী রোক্সানা ইলিনা নেগ্রা বলেন, আমি পবিত্র কোরআন অধ্যয়ন করেছি। যতোই পড়েছি ততোই আমি মুগ্ধ হয়েছি। এই মুগ্ধতা ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্রমে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হই।

ইলিম নেগ্রা বলেন, আমি মনোবিজ্ঞানের ছাত্র। আমি সব সময় শান্তির জন্য, অসুস্থতা থেকে নিরাময়ের উপায় খুঁজে বের করার চেষ্টা ও গবেষণা করেছি। আলহামদুলিল্লাহ! আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি- ইসলামেই রয়েছে সব কিছুর সঠিক সমাধান।

তিনি আরো বলেন, ইসলামের প্রধান ইবাদত ‘নামাজ’ অনুশীলন দুনিয়াতে প্রশান্তি লাভের অন্যতম সেরা মাধ্যম। নামাজের অনুশীলন পদ্ধতিও আমাকে ইসলাম গ্রহণে আরো বেশি উদ্বুদ্ধ করেছে।

ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে করতে তিনি এ কথা বুঝতে সক্ষম হন যে, ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা।

হে আমাদের প্রতিপালক! মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা- আমাদের সরল পথ দেখান এবং কবুল করুন। আল্লাহুম্মা আমিন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান