মাত্র পাঁচ পরামর্শে দুর হবে আপনার টেনশন

S M Ashraful Azom
মাত্র পাঁচ পরামর্শে দুর হবে আপনার টেনশন
সেবা ডেস্ক: বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপ বা টেনশনে আমাদের প্রায় সবাইকে পুড়তে হয়! ব্যক্তিগত ও সামাজিক বিষয়াদি, চাকরি-বাকরি, ব্যস্ততা, অসুখ-বিসুখ, সবকিছু মিলিয়ে এই টেনশন। ফলশ্রুতিতে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। ছোটো-খাটো বিষয়ে হতাশা একসময় মহামারী আকারে জীবনের পরতে পরতে ছড়িয়ে পড়তে পারে! তখন জীবনটা উপভোগ করার আগেই বিষাদে ছেয়ে যায় মন।
তাই সবারই যতদূর সম্ভব টেনশনমুক্ত থাকার চেষ্টা করা উচিত। আর তখনই জীবন উপভোগ্য হয়ে উঠে। চলুন টেনশনমুক্ত হওয়ার পাঁচটি পরামর্শ জেনে নেই-

১. খুব টেনশন হলে বুকের গভীর থেকে শ্বাস টানুন। রক্তে পর্যাপ্ত অক্সিজেন ঢুকলে মস্তিষ্ক উজ্জীবিত হয়, মাংসপেশি শিথিল হয় এবং মন ঠাণ্ডা হয়ে যায়।

২. গভীর শ্বাস টেনে নেয়ার পাশাপাশি মেডিটেশনও বেশ কার্যকরী। এতে মস্তিষ্কে প্রায় ঘুমের মতো অবস্থা তৈরি হয়। শূন্যে মনোনিবেশের ফলে মানসিক চাপ কমতে থাকে।

৩. আত্মসম্মোহনের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি, বদ অভ্যাস ত্যাগ, কম ব্যথা বা দুঃখ অনুভবের শক্তি বাড়ানো প্রয়োজন।

৪. প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় হালকা শরীর চর্চা করা যেতে পারে। এতে রক্ত সঞ্চালনের ফলে হতাশার লেভেলও কমে যাবে।

৫. এছাড়া টেনশন দূর করার ক্ষেত্রে যোগ ব্যায়াম বেশ জরুরি। সবারই তো জানা আছে, যোগ ব্যায়াম টেনশন দূর করতে কতটা কার্যকরী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান