বকশীগঞ্জে বাল্য বিবাহ রক্ষা পেল স্কুল ছাত্রী সাথী

S M Ashraful Azom
বকশীগঞ্জে বাল্য বিবাহ রক্ষা পেল স্কুল ছাত্রী সাথী
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে সাজেদা আক্তার সাথী (১৫) নামে এক স্কুল ছাত্রী। সে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

বুধবার সন্ধ্যায় ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের নির্দেশে বাল্য বিবাহ টি বন্ধ করে দেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী।

জানা গেছে, ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের গোলাম হোসেনের স্কুল পড়–য়া কন্যা সাজেদা আক্তার সাথীর ৩ জুলাই বুধবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে কনে পক্ষ সকল আয়োজন সম্পন্ন করলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী তাৎক্ষণিক বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বর পক্ষ আসার আগেই বিয়ের সকল আয়োজন পন্ড করে দেন ।

এ সময় ওই স্কুল ছাত্রীর বাবা গোলাম হোসেন ১৮ বছরের আগে তার কন্যাকে বিয়ে না দিতে মুচেলিকা প্রদান করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান