টাক মাথায় নতুন চুল গজানোর সহজ ও কার্যকরী উপায়!

S M Ashraful Azom
টাক মাথায় নতুন চুল গজানোর সহজ ও কার্যকরী উপায়!
সেবা ডেস্ক: মানুষের মাথার চুল পড়ে যাওয়া খুবই সাধারণ একটি সমস্যা। বয়স কম অথবা বেশি উভয়েরই এখন চুল পড়ার প্রবণতা দেখা যায়। কিন্তু যে হারে চুল পড়ে, সে হারে নতুন চুল গজায় না। ফলে ধীরে ধীরে মাথায় টাক পড়ে যায়। তবে এই সমস্যার সমাধানে প্রাকৃতিক উপায়েই চুল পড়া রোধ করা যায়।

চলুন তবে জেনে নেয়া যাক  চুল পড়া রোধ করে মাথায় নতুন চুল গজানোর কার্যকরী পদ্ধতিগুলো-

গরম তেল

চুলে নিয়মিত গরম তেল ব্যবহার করুন। নারিকেল ও আলমন্ড তেল কুসুম গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করুন। পরপর কয়েকদিন রাতে এই পদ্ধতি অবলম্বন করুন। ফলাফল হাতে-নাতে পাবেন। চুল পড়া তো বন্ধ হবেই, নতুন চুলও গজাবে।

পেঁয়াজের রস 

পেঁয়াজের রসে আছে উচ্চ মাত্রার সালফার যা চুলের গোড়ায় রক্ত চলাচল বৃদ্ধি করে। ফলে চুল পড়া বন্ধ হয়। নতুন চুলও গজায়। এছাড়াও পেঁয়াজের রস মাথা ঠান্ডা রাখে। মাথা ব্যথা দূর করে।


বিট মূলের রস

বিট মূলের রস শরীরে পুষ্টির অভাব পুরণ করে। পাশাপাশি এই রস চুল পড়া বন্ধ করে। নিয়মিত বীট মূলের রস ব্যবহারে নতুন চুল গজায়।

নিম পাতার রস

স্বাস্থ্য সুরক্ষায় নিম পাতা প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। নিমের পাতা বেটে রস বের করে নিন। এর রস গোসলের আগে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ নিম পাতার রস ব্যবহার করলে মাথার হারানো চুল ফিরে পাবেন। চুল হবে স্বাস্থ্যেজ্বল।

অ্যালেভেরা

অ্যালোভেরায় আছে ভিটামিন-ই। ভিটামিন-ই চুল পড়া রোধ করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। নিয়মিত অ্যালোভেরার রস মাথায় মাখলে চুল হবে আরো কালো। সিল্কি চুল পেতে চাইলে রোজ মাথায় এর রস ব্যবহার করুন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান