যে আমল করলে রাসূলুল্লাহ (সা.)-কে স্বপ্নে দেখা যায়

S M Ashraful Azom
যে আমল করলে রাসূলুল্লাহ (সা.)-কে স্বপ্নে দেখা যায়
সেবা ডেস্ক: ইসলামিক বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’য় রাসূলুল্লাহ (সা.)-কে স্বপ্নে দেখার আমল কী, সে বিষয়ে উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-কে স্বপ্নে দেখার কোনো আমল মহানবী হযরত মোহাম্মদ (সা.) উল্লেখ করেননি। তবে সুফেসালিহীনগণ মহানবী (সা.) কে দেখার জন্য দুটি জিনিস করতেন।

একটি হলো, প্রতিটি পর্যায়ে রাসূলুল্লাহ (সা.) এর দিকনির্দেশনা অনুসরণ করা। নবীর (সা.) দিকনির্দেশনার কাজটি যদি কেউ নিয়মিত করেন, তাহলে তিনি নবী (সা.)-কে স্বপ্নে দেখতে পারেন।

দ্বিতীয় যে কাজটি সুফেসালিহীনগণ করতেন সেটি হলো, মহানবী (সা.)-কে স্বপ্নে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন।

রাসুল (সা.)-কে যারা ভালোবেসেছেন, তাদের ভালোবাসার দাবি হচ্ছে যে যাঁকে আমরা ভালোবেসেছি, যাঁর প্রতি আমাদের অন্তরের অনুরাগ রয়েছে, তাঁকে আমরা স্বপ্ন দেখব। এ জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতেন।

এ দুটি কাজের মধ্যে আপনি যেকোনো একটি কাজ করতে পারেন বা দুটি কাজই করতে পারেন, তাহলে হয়তো আপনি আল্লাহর প্রিয় হাবীব রাসূলুল্লাহ (সা.)-কে স্বপ্নে দেখতে পারবেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান