প্রকাশ হলো ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল

S M Ashraful Azom
প্রকাশ হলো ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল
সেবা ডেস্ক: আজ সোমবার ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার দুপুরে ফলাফল সংক্রান্ত এক বৈঠক শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন ৯ হাজার ৮৬২ জন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বলেন, আগামী ২৯ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষার চূড়ান্ত সূচি পরে জানিয়ে দেয়া হবে।

৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন। তাদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেন। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd -তে ফল প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের আগস্ট মাসে। আর ২০১৭ সালের ২৯ ডিসেম্বর হয় এর প্রিলিমিনারি পরীক্ষা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান