কল্যাণমূলক কাজ শুরুর উ‌দ্যোগ:সা‌নি লিওনের

S M Ashraful Azom
কল্যাণমূলক কাজ শুরুর উ‌দ্যোগ:সা‌নি লিওনের
সেবা ডেস্ক: এবার সমাজকল্যাণমূলক কাজে নিজেকে নিযুক্ত করতে যাচ্ছেন সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে হাত মিলিয়ে বাচ্চাদের স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শোবিজে কাজের ফাঁকে তিনি ও তার স্বামী এ স্কুলের দেখভাল করবেন। খবর মিস মালিনী ডটকম এর।

জানা গেছে, সানি মুম্বাইয়ের নামজাদা আর্ট স্কুল ‘ডিআর্ট ফিউশন’-এর একটি নতুন শাখা খুলতে চলেছেন। তার ঘনিষ্ঠ সূত্র এমনটাই জানান। সূত্র জানায়, সানি বরাবরই বাচ্চাদের খুব ভালবাসে। নিজেও তিন ছেলে-মেয়ের মা, তাই তিনি জানেন একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে প্রথম কয়েক বছর কতটা গুরুত্বপূর্ণ। নতুন এই স্কুলটি কেবল আর্ট স্কুল নয়, বাচ্চাদের খেলার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে সেখানে। যেন খেলাচ্ছলেই বাচ্চারা শিখতে পারে, সেটাই মূল লক্ষ্য।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান