
সেবা ডেস্ক: দিনাজপুরের হিলিতে লাভজনক ফসল মাসকলাই উৎপাদন বৃদ্ধি করতে দরিদ্র ২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়েছে।
বুধবার সকালে ২০১৯-২০ অর্থ বছরের খরিফ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এসব উপকরণ দেয়া হয়। প্রণোদনায় প্রত্যেক কৃষককে এক কেজি করে মাসকলাইয়ের বীজ, পাঁচ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার দেয়া হয়।
প্রণোদনা বিতরণীতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, ইউএনও আব্দুর রাফিউল আলম, কৃষি অফিসার শামীমা নাজনীন, কৃষকলীগের সভাপতি জর্নাদ্দন রায় প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।