
সেবা ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ বুধবার এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
আজ ২৮ আগষ্ট বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ শফিকুল ইসলামকে ডিএমপি’র কমিশনার হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে শফিকুল ইসলাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।