ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
0
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ত্রাণ প্রতিমন্ত্রী
সেবা ডেস্ক: সারাদেশে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমেছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ বুধবার সাভারের কালারটেক সরকার প্রাথমিক বিদ্যালয়ে গ্লোব বায়োটেক লিমিটেড ও কমিউনিটি ক্লিনিক সহায়ক ট্রাস্টের আয়োজনে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। এছাড়া কমিউনিটি ক্লিনিকে গ্রামবাসী যেন সঠিকভাবে চিকিৎসা পায় সেজন্য তিনি চিকিৎসকদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিনামূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষা করা হয়।

এসময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশিদ, স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top