ধুনটে ৯৯৯ ফোন পেয়ে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

S M Ashraful Azom
0
999 phones have been getting dhunate 5 gambler
রফিকুল আলম, ধুনট : জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মানিকপোটল গ্রামের ওমর আলীর ছেলে সোলাইমান আলী (৫০), মকবুল হোসেনের ছেলে আবুল কালাম (৪০), আজিজার মন্ডলের ছেলে শফিকুল ইসলাম মন্ডল (৩৭), বাদশা মিয়ার ছেলে মঞ্জু মিয়া (৪৩) ও কৈয়াগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে আলমগীর হোসেন (২০)।

বুধবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে ৫ জুয়াড়িকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার মানিকপোটল গ্রামে একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন ধরে জুয়া খেলার আসর বসে। সেখানে প্রতিদিন বিভিন্ন বয়সের খেলোয়াড়রা তিন তাসের জুয়া খেলায় মত্ত থাকে। এসব জুয়াড়িদের খপ্পড়ে পড়ে এলাকার সহজ-সরল মানুষ সর্বস্ব হারাচ্ছে। এ ঘটনায় এলাকাবাসি স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগ দিয়ে কোন প্রতিকার পায়নি। ফলে এলাকাবাসির পক্ষ থেকে জনৈক ব্যক্তি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করেন।   

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ২ হাজার ৩৫০ টাকা ও ১ বান্ডিল তাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top