দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন দুদক কর্মকর্তারা

S M Ashraful Azom
0
দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন দুদক কর্মকর্তারা
সেবা ডেস্ক: প্রতিবেশি দেশ ভারতের গুজরাট ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকতারা। ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে কর্তৃক প্রেরিত এক পত্রের মাধ্যমে দুদক বিষয়টি নিশ্চিত হয়েছে। দুদকের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভারতীয় দূতাবাসের ওই পত্রে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তদন্ত এবং অপরাধীদের প্রসিকিউট করার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী বছরের শুরুতেই প্রশিক্ষণের স্লটসহ বিস্তারিত কর্মসূচি জানানো হবে এবং কর্মকর্তারা আগামী বছরের এপ্রিল মাস থেকেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত কমিশনের অনুমোদনক্রমে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের নিকট এক পত্রের মাধ্যমে দুদক কর্মকর্তাদের দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভারতে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক কর্মকর্তা-কর্মচারীদের দেশ-বিদেশে বহুমাত্রিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বৃদ্ধিতে কাজ করছে কমিশন। এছাড়া ফরেনসিকের ওপরে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয়ে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণ তাদের ডিজিটাল তদন্তের জ্ঞান ভান্ডার আরও সমৃদ্ধ করবে। অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণে ফরেনসিক জ্ঞান অত্যন্ত জরুরি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top