অর্থমন্ত্রী’র সহযোগীতার আশ্বাস পেলেন জাপানি বিনিয়োগকারীরা

S M Ashraful Azom
0
অর্থমন্ত্রী’র সহযোগীতার আশ্বাস পেলেন জাপানি বিনিয়োগকারীরা
সেবা ডেস্ক: বাংলাদেশে জাপানি বিনিয়োগ উদ্বুদ্ধ করতে দেশটির বিনিয়োগকারীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন অর্থমন্ত্রী। বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

বৈঠক সূত্রে জানা গেছে, জাপানের প্রতিনিধিরা ট্যাক্স ও ফরেন ট্যাক্স এবং বিনিয়োগ পরিবেশের উন্নয়ন বিষয়ে আলোচনা করছেন।

বৈঠকে জাপান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ইন ঢাকা, সুমিতোমো কর্পোরেশন, মেরুবেনি ও অন্যান্য কোম্পানি, নিপ্পন সিগন্যাল, টেকেন, মাতারবাড়ি প্রকল্প, ওমেরা গ্যাস ওয়ান, জেট্রো, মারুহিসা, ক্যাট গার্মেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top