
সেবা ডেস্ক: ভারতের গোয়ার সমুদ্র সৈকতে গত মার্চ মাসে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ছবি শেয়ার করার পর থেকেই ঐশ্বরিয়া রায় বচ্চনের মা হওয়ার গুঞ্জন শুরু হয়। কারণ ঐশ্বরিয়ার চেহারায় যেন তেমনই ইঙ্গিত দিয়েছিল। এছাড়া শেয়ার করা ছবিতে অনেকেই প্রশ্ন তুলেছিলো বচ্চন বহুরানি কি আবার সন্তানসম্ভবা?
কয়েক মাস পরে আবার সেই প্রশ্ন সামনে চলে এলো। সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাজির হয়েছিলেন অ্যাশ। ডিজাইনার সব্যসাচীর পোশাক দেখা গিয়েছে তাকে। সেই ছবিই আবার উস্কে দিয়েছে অভিনেত্রীর প্রেগন্যান্সির গসিপ!
ছবিতে বেবি বাম্প বোঝা যাচ্ছে ঐশ্বরিয়ার। এমন দাবি করেছেন অনেকেই। আচল দিয়ে তিনি সেটা ঢাকার চেষ্টা করছেন। অনেকেই তাই প্রশ্ন করছেন যে ঐশ্বরিয়া রায় বচ্চন কি তাহলে আবার মা হতে চলেছেন? সন্তানসম্ভবা, তাই কি ওড়না দিয়ে সেটা ঢাকার চেষ্টা করছেন সাবেক বিশ্ব সুন্দরী? সেই প্রশ্ন উঠেছে।
আপাতত এই নিয়ে কোনো রকম মুখ খোলেননি ঐশ্বরিয়া। মুখ খোলেনি বচ্চন পরিবারও। তাই এটি নেটিজেনদের জল্পনা হিসেবেই থেকে গিয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।