বিরল ঘটনা: ২৪ ঘণ্টায় বদলে যায় তার পরিচয়!

S M Ashraful Azom
0
বিরল ঘটনা ২৪ ঘণ্টায় বদলে যায় তার পরিচয়!
সেবা ডেস্ক: যার যে পরিচয় আছে, তা নিয়েই সবাই তাদের নিজেদের জিবন কাটাতে চায়। প্রয়োজনে অনেকেই নাটক বা কোনো বিশেষ মুহুর্তেই বদল করে থাকি। তবে এটি যদি লিঙ্গ পরিবর্তন হয়ে থাকে তবে সেটাকে বিরল ঘটনা বলেই ধরা হয়। জানেন কি? এমনও এক ব্যক্তি রয়েছে যার পরিচয় প্রতি ২৪ ঘণ্টায় বদলে যায়।
এক ব্যক্তি এমনও আছেন যিনি সকালে উঠে স্থির করেন, আজকের দিনে তার নারীদের মতো অনুভাব হচ্ছে নাকি পুরুষের মতো। ওই দিন সকালে তার যেমন অনুভব হয় সেই দিনে তিনি তেমনই হয়ে যান। এই ব্যক্তির নাম রেয়ান ইউগলি। ইংল্যান্ডের মেডস্টোনের ২২ বছরের রেয়ান উভয়লিঙ্গ ব্যক্তি।

নারী বা পুরুষ হওয়া সত্ত্বেও যাদের মনে নারী ও পুরুষের উভয়ই বাস তারাই সাধারনত উভয়লিঙ্গ হয়ে থাকেন। এদের কিছু স্বভাব ও পছন্দ নারীদের মত আবার বাকিটা পুরুষের মতো হয়। রেয়ান তার নারী রূপের নাম দিয়েছে রিয়া। তার যেদিন নারীদের মত অনুভব হয় সেদিন তার সাজ-পোশাক, চলন, কথার ধরণ সবই মেয়েদের মতই হয়। আবার যেদিন পুরুষের মত অনুভব করে সেদিন যেকোনো সাধারণ পুরুষের মতই সে ঘুরে বেড়ায়।

রেয়ান জানিয়েছে, তার নারী রূপের কারণে তার প্রেমিকারা তাকে ছেড়ে চলে গেছে। বর্তমানে নিজের আসল ভালোবাসা খুঁজে পেয়েছেন রেয়ান। তার বর্তমান প্রেমিকা কিস্টাল গ্রিগস জানিয়েছেন, রেয়ানের রূপ পরিবর্তন নিয়ে সে একেবারেই চিন্তিত নয়। কিস্টাল রেয়ানের সঙ্গে থাকতে পছন্দ করে ও রেয়ানের সঙ্গেই থাকতে চায়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top