
শামিম তালুকদার : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সার্বিক তত্ত¡াবধানে পরিচালিত স্থানীয় হতদরিদ্র পরিবার গুলোর জন্য “অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন (ইজিপিপি) ” প্রকল্পের মাটি ভরাট কাজ শুরু করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সাধুরপাড়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু ইজিপিপি প্রকল্পের মাটি ভরাট কাজের উদ্বোধন করেন।
এ সময় ইউপি সদস্য গাজী আমর আলী, সবুজ মিয়া, হাফিজল খান, নুরু মিয়া, জাকারিয়া হাবিব সুজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ইউনিয়নে মোট ৩১২ জন শ্রমিক ৯ টি ওয়ার্ডের ৯টি প্রকল্পের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম বাস্তবায়ন করবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।