শ্রীবরদীতে দুই জনের আত্মহত্যা

S M Ashraful Azom
0
শ্রীবরদীতে দুই জনের আত্মহত্যা
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: দাদনের টাকা আর অভাবে তাড়নায় নুর ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদ ওরফে ঘটটু (৩৮) নামে দুইজন গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের পৃথক দুটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও মৃত্যের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রানীশিমুল ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত মোজাহারুল ইসলামের ছেলে নুর ইসলাম। সে কৃষি কাজ করে। কিছুদিন যাবত দাদনের টাকা পরিশোধ না করায় দাদনকারীদের সাথে তার বাককিতন্ডা হয়। অবশেষে দাদনের টাকা পরিশোধ করতে না পেরে শুক্রবার রাতে বাড়ির পাশে পরিত্যক্ত মাঠে গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করে।

 অপরদিকে একই ইউনিয়নের পাহাড়ি এলাকা রাঙ্গাজান গ্রামের মৃত ইজার আলীর ছেলে নুর মোহাম্মদ ওরফে ঘটটু অভাবের তাড়নায় মাঝে মধ্যে বাড়িতে যেত না। এ কারণে সে কয়েকদিন যাবত মানষিক ভারসাম্যহীন পড়ে। ওইদিন রাতে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে জঙ্গলের একটি গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করে। শনিবার পুলিশ খবর পেয়ে পৃথক ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ব্যাপারে থানায় পৃথক দুটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। 


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top