আগামীকাল সারা‌দে‌শে শুরু হ‌চ্ছে পিএস‌সি পরীক্ষা

S M Ashraful Azom
0
আগামীকাল সারা‌দে‌শে শুরু হ‌চ্ছে পিএস‌সি পরীক্ষা
শামীম তালুকদার: আগামীকাল র‌বিবার হ‌তে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু।

জানা যায় এবার মোট পরীক্ষাথী সংখ্যা ২৯ লক্ষ ৩ হাজার ৬৩৮ জন।এর ম‌ধ্যে প্রাথমিকে ২৫ লক্ষ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়িতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী র‌য়ে‌ছে।

কাল ১৭ নভেম্বর হ‌তে ইং‌রে‌জি বিষয় দি‌য়ে  শুরু হওয়া এ পরীক্ষা ২৪ নভেম্বর গ‌ণিত পরীক্ষা হ‌য়ে শেষ হবে । প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।সরকা‌রের শিক্ষা‌ক্ষে‌ত্রে সকল শ্রেণীর জন‌গো‌ষ্ঠির অংশগ্রহণ নি‌শ্চিতকর‌ণ প্রয়া‌সের অংশ হিসা‌বে এ পরীক্ষায়ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় রাখা হ‌য়ে‌ছে তদনুযায়ী সং‌শ্লিস্টদের প্রয়‌োজেনীয় পদ‌ক্ষেপ রয়ে‌ছে।

‌শিক্ষার ভি‌ত্তি মজবুত(মান‌ন্নোয়ন) ক‌রে গ‌ড়ে তুল‌তে বর্তমান সরকার ‌দে‌শের শিক্ষা‌বিদ‌দের পরাম‌র্শে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল পিএস‌সি পরীক্ষা না‌মে শিক্ষাথী‌দের প্রথম এ বোডর্ চালু ক‌রে।ই‌তোম‌ধ্যে সারা দে‌শের জেলাউপ‌জেলায় প্র‌ত্যেক পরীক্ষা কে‌ন্দ্রের সং‌শ্লিস্ট‌দের প্র‌য়োজনীয় নি‌র্দেশনা ও প্রস্তু‌তি নেয়া হয়ে‌ছে।

রু‌টিন:
১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অনু‌ষ্ঠিত হবে।

এছাড়া ইবতেদায়ীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ২৪ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অন‌ুষ্ঠিত হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top