![]() |
| বিদ্যুৎ স্পৃষ্টে নিহত মো. বাবুল |
বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা মিয়াজান আলী বাড়ী ৮নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ১টায় একই এলাকায় বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তার মৃত্যু ঘটে। নিহত মোহাম্মদ বাবুল (৩২) ওই এলাকার মো. মর্তুজা আলী সাওদাগরের ২য় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবুল হাছিনা ডেকোরেশনের সহকারী পরিচালক। একই এলাকায় বাবুল তার সালির বিয়েতে ডেকোরেশনের লাইনে বিদ্যুৎ সংযোগ ফিট করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়।
বিদ্যুৎ স্পৃষ্টে আক্রান্ত বাবুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিৎ করেন বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের কর্তব্যরত ডা. সাকিব।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, পূর্ব বড়ঘোনা এলাকায় বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।