কর ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না - তথ্য প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
0
কর ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না - তথ্য প্রতিমন্ত্রী
জামালপুর প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, সরকারকে কর ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না। সরকারকে ফাঁকি দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। তিনি গতকাল শনিবার দুপুরে জামালপুরে চারদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি এ কথা বলেন।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এ শ্লোাগানকে সামনে রেখে জামালপুর শহরের স্টেশন রোড়ে আয়কর অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সার্কেল-০৭ এর সহকারী কমিশনার প্রীতিশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, জামালপুর চেম্বার অব কর্মাসের সভাপতি রেজাউল করিম রেজনু ও সর্বোচ্চ করদাতা রঞ্জন কুমার সিংহ প্রমূখ।

চারদিন ব্যাপী এবারের মেলায় আয়কর বিবরণীর ফরম দাখিল থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথ খোলা হয়েছে। একই ছাদের নিচে মিলবে সব সেবা। মেলায় সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছেন কর্মকর্তারা, করদাতারা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে। মেলায় ই-টিআইএন নিবন্ধন ও আয়কর বিবরণী গ্রহণ, কর পরিশোধ, আয়কর বিবরণী পূরণে সহায়তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top