সুন্দরবনে জেলেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দস্যু বিভ্রান্তি

S M Ashraful Azom
0
সুন্দরবনে জেলেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দস্যু বিভ্রান্তি
সেবা ডেস্ক: দস্যুমুক্ত সুন্দরবনের পরিবেশ এখন অনেকটাই শান্তিময়। মাছ ধরা জেলে, বাওয়ালী, কাঁকড়া ধরা জেলেসহ নানা ধরনের বনজীবীরা গত ২ বছর যাবত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ২০১৮ সালে ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পর নতুন করে কোন দস্যু বাহিনীকে কোমর শক্ত করতে দেয়নি র‌্যাব-কোস্ট গার্ডের সদস্যরা। সুন্দরবন উপকূলের শেষ প্রান্তেও এখন সংস্থা দু’টির ক্যাম্প স্থাপনসহ নিয়মিত টহল চলছে। তবে সুন্দরবনে পাস পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া জেলেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দস্যু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন র‌্যাব ও কোস্ট গার্ড সদস্যরা। দস্যুমুক্ত সুন্দরবনে অহেতুক বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল শান্ত রাখার কাজে নিয়োজিত এ সকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

অনুসন্ধানে দেখা যায়, ২৫ ডিসেম্বর বিকেলে দুবলার চর সংলগ্ন মানিকখালীতে দস্যুদের হাতে অতর্কিত হামলার শিকার হয় কাঁকড়া ধরা জেলে মারুফ (৫০)। এ সময় তার কাছ থেকে কাঁকড়াও লুট করে নেয় মহিদুল নামের একটি দস্যু বাহিনীর সদস্যরা। গত ২৭ ডিসেম্বর বিভিন্ন মিডিয়ায় এ বিষয়ে একটি সংবাদও প্রকাশিত হয়। তবে এ বিষয়ে দেখা গেছে, একটি খালে পাশ পারমিট নিয়ে জেলেদের দু’টি পক্ষ কাঁকড়া ধরা নিয়ে দ্বন্দ্বে নিজেরাই মারামারিতে লিপ্ত হন। এরপর একটি পক্ষ মুঠোফোনে ধারন করা একজনের পিঠে আঘাতের চিত্রসহ ছবি দিয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেরণ করেন।

এ বিষয়ে দুবলার চর, আলোর কোল ও মেহের আলীর চর এলাকায় নিয়োজিত র‌্যাব ও কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, সুন্দরবনে এখনও বনদস্যু আছে এমন কোন সংবাদ আমাদের কাছে নেই। জেলেরা নির্ভয়ে মাছ, কাঁকড়া শিকার করছেন। নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে এধরনের বিভ্রান্তি ছড়ানো আদৌ ঠিক না। তারা আরও বলেন, যে এলাকার কথা বলা হচ্ছে ওই এলাকায় নিয়মিত র‌্যাব-কোস্ট গার্ডের টহল চলে। 

এ বিষয়ে র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ পিএসসি (ইঞ্জিনিয়ার্স) বলেন, বিষয়টি আমারা গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রাথমিকভাবে জানা গেছে জেলেদের দু’টি পক্ষ নিজেদের মধ্যে মারামারি করেছে। প্রধানমন্ত্রী দস্যুমুক্ত ঘোষণার পরেও নতুন বাহিনী গঠনের কোন সুযোগ পাবে না। সুন্দরবনের গহীনে নিয়মিত আমাদের টহল চলছে। তবে এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে সত্যতা নিশ্চিত করার জন্য স্থানীয় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top