কাউনিয়ারচরে গরু মোটাতাজা করণ প্রশিক্ষণ

S M Ashraful Azom
0
কাউনিয়ারচরে গরু মোটাতাজা করণ প্রশিক্ষণ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার ২৮শে ডিসেম্বর। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ক্লাস্টার, সানন্দবাড়ীর আওতাধীন কাউনিয়ারচর নতুন পাড়া গ্রাম সমিতির, গরু মোটাতাজা করণ উৎপাদনকারী দলের সদস্যদের  গরু মোটাতাজা করণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিশ্ব ব্যাংক এর অর্থায়নে,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। অবহেলিত জনগোষ্ঠীর (হত দরিদ্র পরিবার নিয়ে) কাজ করে যাচ্ছে।
 এস ডি এফ এর আওতাধীন জেলা সমুহের গ্রাম পর্যায়ে কার্যক্রম করে যাচ্ছে।

উৎপাদনকারী দলের আহবায়ক মোছাঃ সুরাইয়া বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি সকল সদস্যদের মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আহবান জানান।

এক দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ১নং ক্লাস্টার সানন্দবাড়ীর  এল এস পি মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। তিনি উৎপাদনকারী দলের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও আলোচনা করেন, অধিক লাভবান হওয়ার জন্য, গরু নির্বাচন, গরুর বাস স্থান, গরুর খাদ্য প্রণালী, ইউএমএস তৈরি, গরুর রোগ বালাই, প্রতিরোধ, প্রতিকার ইত্যাদি সম্পর্কে পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করেন। সকল সদস্য গরু পালন সম্পর্কে অবগত হন। এসময় উপস্থিত ছিলেন সিএফ গাজির রহমান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top