
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে পৌর শহরের গরিব অসহায় হরিজনদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার প্রশাসন গভীর রাতে শহরের হরিজনদের বাড়ি বাড়ি গিয়ে ২শতাধিক শীতার্তদের মা্ঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক খোরশেদ আলম,সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।