বকশীগঞ্জে দুগ্ধদায়ী মা ও শিশুর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে দুগ্ধদায়ী মা ও শিশুর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থ বছরের আওতায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এর আওতায় উপকারভোগীদের মাঝে স্বাস্থ্য সেবা জোরদারকরণের লক্ষ্যে বিনামূল্যে দুগ্ধদায়ী মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও পরিচর্যা সামগ্রী প্রদানের জন্য হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হেলথ ক্যাম্প উদ্বোধন করেন ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার।
হেল্থ ক্যাম্প পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.হোসনে মোবারক।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক সুশীল বমন , মহিলা বিষয়ক কাযালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী ।

হেল্থ ক্যাম্পের মাধ্যমে ৪০০ মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা উপকরণ বিতরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top