মাধ্যমিক শিক্ষায় যোগ হচ্ছে নতুন দুই বিষয়

S M Ashraful Azom
0
মাধ্যমিক শিক্ষায় যোগ হচ্ছে নতুন দুই বিষয়
সেবা ডেস্ক: বাংলাদেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ সাল থেকে কারিগরি শিক্ষা চালু করা হবে। আর ২০২১ সালের মধ্যে দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হবে।

শনিবার বিকেলে চাঁদপুরের বাবুরহাট হাইস্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় তিনি জানান, সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে ট্রেড (বিষয়) চালু হচ্ছে। এসব ট্রেড শিখে শিক্ষার্থীরা নিজেদের কর্মক্ষম করে তুলতে পারবে।

ডা. দীপু মনি বলেন, এ বছরের শুরুতে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অসদুপায় অবলম্বন করে। আমরা সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর কড়া নজরদারি রাখছি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সরকার এখন দক্ষতাভিত্তিক কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। কারিগরির পাশাপাশি সাধারণ ধারার বিদ্যালয় ও মাদরাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একটি কারিগরি বিষয় (বৃত্তিমূলক) বাধ্যতামূলকভাবে চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ ২০২১ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top