আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে মুজিব বর্ষ

S M Ashraful Azom
আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে মুজিব বর্ষ
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম শুরু হয়েছে।

১০ জানুয়ারি শুক্রবার উক্ত কলেজে ক্ষণগণনা যন্ত্র স্থাপনের মধ্য দিয়ে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু করা হয়। ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ক্ষণগণনার কার্যক্রমে এ সময় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আলহাজ গাজী মো. আমানুজ্জামান , কলেজের গভর্নিং বডির সদস্য মনোয়ারা বেগম, দাতা সদস্য গাজী মো. আজাদুজ্জামান,কলেজের সাবেক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন খান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, প্রভাষক জুলফিকার মামুন, প্রভাষক দেলোয়ার হোসেন,প্রভাষক ফরিদ উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , গভর্নিং বডির সদস্য,সকল শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান